ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বেগম রোকেয়াকে ‘কাফির ও মুরতাদ’ আখ্যা দিলেন রাবি শিক্ষক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৫, ০৩:৫০ পিএম

বেগম রোকেয়াকে ‘কাফির ও মুরতাদ’ আখ্যা দিলেন রাবি শিক্ষক

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের আজ জন্মদিন। বেগম রোকেয়া দিবসে নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ চার বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

একই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেগম রোকেয়াকে 'কাফির ও মুরতাদ' হিসেবে আখ্যা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একজন সহযোগী অধ্যাপক। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের ওই সহযোগী অধ্যাপকের নাম খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান।

তিনি নিজের ফেসবুকে বেগম রোকেয়ার একটি ফটো কার্ড শেয়ার করে লিখেছেন, "আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন।" এই কার্ডে একটি দীর্ঘ লেখা রয়েছে, যেখানে বেগম রোকেয়ার নানা মন্তব্যের সমালোচনা করা হয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে।

মাহমুদুল হাসানের এই পোস্টে একজন "সরি স্যার" মন্তব্য লিখেছেন। সঙ্গে একটি স্ক্রিনশট পোস্ট করেছেন, সেই স্ক্রিনশটে 'আমিই রোকেয়া' লোগোর সামনে প্রধান উপদেষ্টা দাঁড়িয়ে আছেন, যেটি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। এদিকে, ডিসেম্বরের ৫ তারিখেও মাহমুদুল হাসান বেগম রোকেয়াকে নিয়ে একটি ধর্মীয় আলোচনা বিষয়ক বক্তব্য শেয়ার করেছেন, যেখানে বেগম রোকেয়ার নানা বক্তব্যের সমালোচনা করা হয়েছে।

মাহমুদুল হাসান ২০০৯ সালে ইস্টার্ন ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান করেন। এরপর ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে যোগদান করেন।

ইএইচ

Link copied!