ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নাকসু গঠনতন্ত্র পর্যালোচনায় ইউজিসির সভা ১৯ জানুয়ারি

শরীফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয়

শরীফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয়

জানুয়ারি ১৪, ২০২৬, ০৫:৩৭ পিএম

নাকসু গঠনতন্ত্র পর্যালোচনায় ইউজিসির সভা ১৯ জানুয়ারি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (নাকসু) গঠনের লক্ষ্যে প্রণীত গঠনতন্ত্র চ্যান্সেলরের অনুমোদনের আগে পরীক্ষা ও চূড়ান্তকরণসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গঠিত কমিটির প্রথম সভা ডেকেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বুধবার ইউজিসি কর্তৃক প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাকসুর গঠনতন্ত্র পরীক্ষান্তে মহামান্য চ্যান্সেলরের নিকট প্রেরণের লক্ষ্যে গঠিত এই কমিটির প্রথম সভা আগামী সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় ইউজিসির কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। 

সভায় সভাপতিত্ব করবেন কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ তানজীমউদ্দিন খান, পিএইচডি।

জানা গেছে, ৭ সদস্যবিশিষ্ট এই কমিটি নাকসু গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে খসড়া গঠনতন্ত্র পর্যালোচনা, প্রয়োজনীয় সংশোধন এবং চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশ প্রণয়ন করবে। কমিটিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. আশরাফুল আলম প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও নজরুল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ কার্যক্রম না থাকায় নাকসু ও হল সংসদ গঠনের দাবি জোরালো হয়। এই দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দুই দফা বৈঠক করে। আলোচনার ভিত্তিতে একটি খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করে তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। 

পরবর্তীতে গঠনতন্ত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের অনুমোদনের জন্য ইউজিসিতে আবেদন করা হয়। দীর্ঘদিন পর নাকসু গঠনের উদ্যোগ বাস্তব রূপ পেতে যাচ্ছে এমন খবরে শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

ইএইচ

Link copied!