ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

জবিতে কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবিতে সনাতনী শিক্ষার্থীদের অবস্থান

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৬:৪৬ পিএম

জবিতে কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবিতে সনাতনী শিক্ষার্থীদের অবস্থান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবিতে সনাতনী শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অবস্থান কর্মসূচি পালন করেছেন। শিক্ষার্থীরা ‘এক, দুই, তিন, চার মন্দির আমার অধিকার’, ‘প্রশাসন লজ্জা লজ্জা’ ইত্যাদি স্লোগান দেন।

শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের সাধারণ সম্পাদক অজয় পাল জানান, বিশ্ববিদ্যালয়ে প্রায় ২,৭০০ সনাতনী শিক্ষার্থী থাকা সত্ত্বেও এখনও কোনো কেন্দ্রীয় মন্দির নেই। বারবার স্মারকলিপি দেয়ার পর প্রশাসন জায়গা না থাকার যুক্তি দেখায়। পরে মুক্তমঞ্চ পাশে দেওয়া জায়গায় পাবলিক টয়লেট স্থাপনের সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষার্থীরা প্রতিবাদ করছেন।

ছাত্রঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রিয়ন্ত স্বর্ণকার বলেন, প্রশাসনের এমন পদক্ষেপ ধর্মীয় অবমাননার শামিল। জবি সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি সুমন কুমার দাস জানান, আজ ভিত্তিপূজা সম্পন্ন করে কেন্দ্রীয় মন্দির স্থাপন কার্যক্রম শুরু করা হবে।

এএন

Link copied!