ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে জাককানইবিতে মানববন্ধন

শরীফুল ইসলাম, জাককানইবি

শরীফুল ইসলাম, জাককানইবি

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৩:১৭ পিএম

শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে জাককানইবিতে মানববন্ধন

শিক্ষকদের জন্য দ্রুত স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বরাদ্দ বৃদ্ধি এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, দীর্ঘদিন ধরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বৈষম্যমূলক বেতন কাঠামোর মধ্যে কাজ করে যাচ্ছেন, যা তাদের পেশাগত মর্যাদা ও জীবনমানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র ও সম্মানজনক বেতন কাঠামো প্রণয়ন করা না হলে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করা সম্ভব নয়।

বক্তারা আরও বলেন, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর তীব্র জনবল সংকট শিক্ষার স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করছে। দ্রুত এসব সমস্যার সমাধান না হলে উচ্চশিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) নেতৃত্বে এর আগেও বিভিন্ন সময়ে দেশব্যাপী মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। কয়েক বছর ধরে নবম পে-স্কেল বাস্তবায়ন ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে শিক্ষকরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছেন। তবে এখনো এসব দাবির কার্যকর সমাধান না হওয়ায় শিক্ষকদের মধ্যে অসন্তোষ বাড়ছে বলে বক্তারা জানান।

মানববন্ধন থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শিক্ষকদের এসব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষকরা।

ইএইচ

Link copied!