ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শিবিরের সহায়তায় জকসুর ট্র্যাকার অ্যাপ জবি এক্সপ্রেস উদ্বোধন

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৩:৪৫ পিএম

শিবিরের সহায়তায় জকসুর ট্র্যাকার অ্যাপ জবি এক্সপ্রেস উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন ভোগান্তি কমাতে বাস ট্র্যাকার অ্যাপ ‘জবি এক্সপ্রেস’ উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের দ্বিতীয় তলায় জকসু কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জকসুর সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বাসের অবস্থান ও সময়সূচি সম্পর্কে অনিশ্চয়তার মুখে পড়ছেন। বিশেষ করে ভোরে দূরপাল্লার বাস ধরতে গিয়ে ছাত্রীদের দীর্ঘক্ষণ রাস্তায় অপেক্ষা করতে হয়, যা নিরাপত্তাজনিত ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, এসব সমস্যা সমাধানের লক্ষ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সহযোগিতায় জকসুর উদ্যোগে ‘জবি এক্সপ্রেস’ অ্যাপটি তৈরি করা হয়েছে। গুগল ম্যাপের অনুমোদন প্রক্রিয়ার কারণে আনুষ্ঠানিকভাবে চালু করতে কিছুটা সময় লেগেছে। সম্প্রতি প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর এটি উদ্বোধন করা হলো বলে তিনি জানান।

রিয়াজুল ইসলাম আরও বলেন, অ্যাপটি ইতোমধ্যে প্লে-স্টোরে প্রকাশ করা হয়েছে। ঈদের আগে বা পরে শিক্ষার্থীরা এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এর আগে ব্যবহারের সুবিধার্থে ‘জবি এক্সপ্রেস’ নামে একটি ওয়েবসাইটও চালু করা হয়েছে, যেখান থেকে সরাসরি অ্যাপটি ডাউনলোড করা যাবে।

অ্যাপটির কার্যক্রম সম্পর্কে জানানো হয়, বাস চলাচলের সময় সংশ্লিষ্ট চালক বা সহকারী মোবাইলে অ্যাপটির লোকেশন অন রাখবেন। এতে শিক্ষার্থীরা রিয়েল-টাইমে বাসের অবস্থান দেখতে পাবেন। বাস সার্ভিস বন্ধ থাকলে লোকেশন বন্ধ থাকবে, ফলে শিক্ষার্থীরা বিভ্রান্ত হবেন না বলে জানানো হয়।

সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, বাস চালক ও সহকারীদের নিয়ে ইতোমধ্যে একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ ও সময়োপযোগী যাতায়াত নিশ্চিত করতে ‘জবি এক্সপ্রেস’ কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জকসুর এজিএস মাসুদ রানা, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম এবং কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!