ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

মার্চ ৬, ২০২৬, ০৮:১২ পিএম

ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার ইবি থানার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্ত কর্মকর্তা মামুন জানান, মামলার ১ নম্বর আসামি ফজলুর রহমান বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি আহত থাকায় কুষ্টিয়া সদর হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার সকালে ইবি থানায় ফজলুর রহমানসহ চারজনের নামে এজহার দায়ের করেন আসমার স্বামী ইমতিয়াজ সুলতান। পরে বিকেলে ৩০২ ও ১০৯ ধারায় ফজলুর রহমানকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার অন্য আসামীরা হলেন সমাজকল্যাণ বিভাগের সাবেক সহকারী রেজিস্ট্রার ও উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিত কুমার বিশ্বাস, বিভাগটির সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমান।

এদিকে গত বুধবার কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় রাত সাড়ে ১১টায় ফজলুর রহমানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে পুলিশ তার থেকে দুই পাতার একটি লিখিত জবানবন্দি গ্রহণ করে। ওই লিখিত বিবৃতিতে ফজলুর রহমান হত্যাকাণ্ড ঘটানোর বিষয়টি স্বীকার করেছেন। পরবর্তীতে মামলা দায়েরের পর তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। তবে তিনি গুরুতর আহত থাকায় এখনো পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

প্রাসঙ্গিক তথ্যে জানা যায় যে গত বুধবার (০৪ মার্চ) আনুমানিক বিকাল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে আসমা সাদিয়া রুনার নিজ অফিস কক্ষে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। চিৎকার শুনে উদ্ধার করতে যাওয়া আনসার সদস্য ও কয়েকজন শিক্ষার্থী জানান যে তারা ওই কক্ষেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকেও আত্মহননের চেষ্টা করা অবস্থায় দেখেছেন। 

পরে খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকা আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন। গত বৃহস্পতিবার ওই শিক্ষিকার জানাজা সম্পন্ন হয়েছে।

জেএইচআর

Link copied!