ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঢাবিতে আজ থেকেই ঈদের ছুটি শুরু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৯, ২০২৬, ১১:১০ এএম

ঢাবিতে আজ থেকেই ঈদের ছুটি শুরু

শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজ সোমবার (০৯ মার্চ) থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে সিন্ডিকেট ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) এক জরুরি সভায় সরকারের জারি করা প্রজ্ঞাপন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।

তবে একাডেমিক কার্যক্রম আজ থেকে বন্ধ হলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিসগুলো সোমবার যথারীতি খোলা থাকবে। আজকের পর প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে এবং অফিসসমূহ খোলা থাকবে কি না, সে বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এর আগে, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আগাম ঈদের ছুটি ঘোষণা করার নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। সেই নির্দেশনার আলোকেই ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের একাডেমিক কার্যক্রম স্থগিত করার এই সিদ্ধান্ত নিলো।

জেএইচআর

Link copied!