ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল শিক্ষা বোর্ড

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ১১:০৩ পিএম

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল শিক্ষা বোর্ড

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বৃদ্ধি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বিলম্ব ফিসহ আগামী ৩১ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সোনালী সেবার’ মাধ্যমে আগামী ৩১ মার্চের মধ্যে ফরম পূরণের ফি পরিশোধ করতে হবে। এই বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাদ পড়া শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবারের এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম গত ১ মার্চ থেকে শুরু হয়েছিল, যার পূর্বনির্ধারিত সময়সীমা ছিল ২৯ মার্চ পর্যন্ত। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

জেএইচআর

Link copied!