ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাদ্রাসা শিক্ষকদের বৈশাখী ভাতা ছাড়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৬, ০৪:৩৫ পিএম

মাদ্রাসা শিক্ষকদের বৈশাখী ভাতা ছাড়

এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা (এপ্রিল ২০২৬) বাবদ চেক ছাড় দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর। 

সোমবার অধিদফতরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিদফতরের আওতাধীন বেসরকারি মাদ্রাসাগুলোর শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা দেওয়া হচ্ছে। এ ভাতার অর্থ চারটি চেকের মাধ্যমে বণ্টনকারী ব্যাংকগুলোর প্রধান ও স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

১৩ এপ্রিল স্মারক নম্বর অনুযায়ী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে এসব চেক পৌঁছে দেওয়া হয়। শিক্ষক-কর্মচারীরা ১৪ এপ্রিলের পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে তাদের বৈশাখী ভাতার অংশ উত্তোলন করতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। এর মধ্যে দাখিল পর্যায়ের ৫ হাজার ৭৬৭টি, আলিম পর্যায়ের ১ হাজার ২৮৫টি এবং ফাযিল ও কামিল পর্যায়ের মাদ্রাসা িযথাক্রমে ৯৯৩ ও ১৮৪টি। 

এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।

এম জি

Link copied!