আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৬, ০৪:৫৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এ নিয়োগ প্রদান করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী দেওয়া এ নিয়োগ ১৫ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। তিনি অনধিক ৯০ দিন অথবা নির্বাচিত ডিন দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত (যেটি আগে ঘটবে) এ পদে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) পদে নিয়োগ পাওয়ায় ডিনের পদটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে নতুন করে ভারপ্রাপ্ত ডিন নিয়োগ দেওয়া হয়েছে।
এম জি