ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে চুরি করতে গিয়ে যুবক আটক

শরীফুল ইসলাম, জাককানইবি

শরীফুল ইসলাম, জাককানইবি

এপ্রিল ১৯, ২০২৬, ০৫:৫৪ পিএম

নজরুল বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে চুরি করতে গিয়ে যুবক আটক

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে একের পর এক চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সর্বশেষ ঘটনায় নতুন কলা অনুষদ ভবন থেকে চুরি করতে গিয়ে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

রোববার দুপুরে নতুন কলা অনুষদ ভবনের ইতিহাস বিভাগের সপ্তম তলার ওয়াশরুম থেকে বেসিনের পানির কল খুলে নেওয়ার সময় সালমান রাফি (ওরফে সালমান হোসেন) নামের এক যুবককে হাতেনাতে আটক করেন ইতিহাস বিভাগের শিক্ষক জিল্লাল হোসাইন। পরে তাকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হলে তার ব্যাগ তল্লাশি করে চুরি করা পানির কলসহ চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এছাড়া তার ব্যাগ থেকে অর্ধশতাধিক প্রেমপত্র, একটি চেকবই এবং বিভিন্ন ব্যক্তিগত কাগজপত্রও পাওয়া যায়। আটক সালমান কুরআনে হাফেজ বলে প্রাথমিকভাবে জানা গেছে

এর আগে বিশ্ববিদ্যালয়ের এসডিবি বোর্ডের বাসবার, কেন্দ্রীয় মসজিদের আইপিএস, পানির কল, বৈদ্যুতিক কেবল ও বিভিন্ন ইউটিলিটি পাইপসহ লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রাথমিক অনুসন্ধানে প্রক্টরিয়াল বডি জানতে পারে, অতীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের পানির কলসহ অন্যান্য সামগ্রী চুরির ঘটনায় আটক সালমানের সম্পৃক্ততা রয়েছে বলে তিনি স্বীকার করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান জনি বলেন, “ক্যাম্পাসের আরও কয়েকটি স্থানে চুরির ঘটনা ঘটেছে। আগে যেসব স্থানে চুরি হয়েছে, সেগুলোও আমরা তদন্তের আওতায় আনছি।” তিনি আরও জানান, ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পলাতক অপর সদস্যকে শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

আটক সালমানকে পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

এএন

Link copied!