ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঢাবিতে গেস্টরুম-গণরুমে নির্যাতনে জড়িতদের বিচার চায় ছাত্রদল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৫, ২০২৬, ০৪:০২ পিএম

ঢাবিতে গেস্টরুম-গণরুমে নির্যাতনে জড়িতদের বিচার চায় ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সময়কালে গড়ে ওঠা কথিত গণরুম ও গেস্টরুম সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিচার এবং নবীন শিক্ষার্থীদের আবাসন অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রদল।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের জ্যেষ্ঠ নেতারা এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপি প্রদান শেষে গণেশচন্দ্র রায় সাহস সাংবাদিকদের বলেন, ছাত্রদল গেস্টরুম-গণরুম সংস্কৃতিতে বিশ্বাস করে না। এই ধরনের ব্যবস্থা যেন আর ফিরে না আসে, সে বিষয়ে গণতান্ত্রিকভাবে জনমত গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ছাত্রদলের বিরুদ্ধে বারবার ইঙ্গিত করা হলেও তারা তার বিরুদ্ধে প্রমাণসহ কথা বলছেন। ২০২২ সালে ছাত্রদলের ওপর হামলার ঘটনায় জড়িত একজন পরবর্তীতে শিবির নেতা হিসেবে পরিচিত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

গণেশচন্দ্র রায় সাহস অভিযোগ করে বলেন, অতীতে সংঘটিত সহিংসতায় কারা “হেলমেট বাহিনী” হিসেবে পরিচিত ছিল এবং কারা অতিমাত্রায় আগ্রাসী ভূমিকা পালন করেছিল, তা এখন সামনে আসছে। তিনি আরও দাবি করেন, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড আড়াল করতে “গুপ্ত শিবির” শব্দ ব্যবহার করা হয়, যা তারা সমর্থন করেন না।

এম জি

Link copied!