ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ 

জবি প্রতিনিধি 

জবি প্রতিনিধি 

মে ৫, ২০২৬, ০৯:৪২ পিএম

জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন রুটের বাসে যাতায়াতের সময় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের হেনস্তা বা র‍্যাগিংয়ের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তথাকথিত ‘বাস কমিটি’ বা সিনিয়র শিক্ষার্থীদের মাধ্যমে কোনো নবীন শিক্ষার্থী হয়রানির শিকার হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৩ মে থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের যানবাহনে যাতায়াতকারী শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, নবীন শিক্ষার্থীদের ওপর সিনিয়র বা তথাকথিত বাস কমিটির প্রভাব খাটিয়ে কোনো ধরনের হেনস্তা করা হলে তা র‍্যাগিং হিসেবে বিবেচিত হবে। এটি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী এবং সম্পূর্ণ শাস্তিযোগ্য অপরাধ।

এতে আরও বলা হয়, র‍্যাগিং বা এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, গত ৩ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন র‍্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন দপ্তর থেকে এই বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।

এম জি

Link copied!