ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পদত্যাগ করলেন ঢাবি শিক্ষক শেহরীন মোনামি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১১, ২০২৬, ১২:০৩ পিএম

পদত্যাগ করলেন ঢাবি শিক্ষক শেহরীন মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার তিনি নিজেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে জানান।

স্ট্যাটাসে তিনি লেখেন, তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনোই প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা ছিল না তার। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক পদে যুক্ত হওয়ার পরিকল্পনা তার কখনোই ছিল না।

বিদায়ী সহকারী প্রক্টর তার পোস্টে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের নেতৃত্বের প্রশংসা করে লেখেন, বিগত সময়ে আমি প্রক্টর স্যারের কাছ থেকে শিখেছি কীভাবে চরম ধৈর্য ধরে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে হয় এবং আত্মসম্মান বজায় রাখতে হয়। ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি শিক্ষার্থীদের যেভাবে ক্ষমা ও মমতায় আগলে রেখেছিলেন, আমরাও তার টিমের সদস্য হিসেবে সেই চেষ্টা করেছি।

জুলাই অভ্যুত্থান-পরবর্তী বিশেষ পরিস্থিতির কথা উল্লেখ করে মোনামী আরও লেখেন, জুলাই ও জুলাই-পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, সম্ভবত আর কোনো প্রক্টরিয়াল টিমকে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি। এ টিমের অংশ হিসেবে কাজ করা আমার জন্য ছিল পরম সম্মানের।

পোস্টের শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর ও তার টিমকে অভিনন্দন জানিয়ে সাফল্য কামনা করেন। মোনামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান (ক্রিমিনোলজি) বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

এএন

Link copied!