ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বাকৃবিতে নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার অভিযোগ, মাদকসহ যুবক আটক

বাকৃবি প্রতিনিধি

বাকৃবি প্রতিনিধি

মে ১১, ২০২৬, ০৫:২৪ পিএম

বাকৃবিতে নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার অভিযোগ, মাদকসহ যুবক আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক নারী শিক্ষার্থীর গোপনে ছবি ধারণের অভিযোগে আবু খারিয়া তোফায়েল নামের এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। 

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে এ ঘটনা ঘটে। আটক যুবক নেত্রকোণা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক নারী শিক্ষার্থী জিমনেসিয়াম থেকে খেলা দেখে ফিরছিলেন। এসময় এক সহপাঠী তাদের সতর্ক করেন যে, ওই যুবক গোপনে তাদের ছবি তুলছেন। পরে তোফায়েলের মোবাইল ফোন তল্লাশি করলে সেখানে ওই শিক্ষার্থীসহ উপস্থিত আরও কয়েকজন ছাত্রীর একাধিক ছবি পাওয়া যায়।

ঘটনার পরপরই শিক্ষার্থীরা অভিযুক্তকে প্রক্টর অফিসে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তোফায়েল নিজের মোবাইল ফোনটি আছাড় দিয়ে ভেঙে আলামত নষ্টের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া তল্লাশি চালিয়ে তার কাছে মাদকদ্রব্য পাওয়া গেছে বলেও দাবি করেন শিক্ষার্থীরা। 

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, “মোবাইলটি ভেঙে ফেলায় তাৎক্ষণিক আলামত যাচাই করা যায়নি। তবে তার কাছে মাদক পাওয়ায় আমরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর মো. রহমত উল্লাহ জানান, অভিযুক্ত যুবককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে। সেখানে একজন বাদী সাপেক্ষে মামলা দায়ের হলে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!