ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বিছনাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবি শিক্ষার্থী নিখোঁজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৫, ২০২৬, ০৯:৩৮ পিএম

বিছনাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবি শিক্ষার্থী নিখোঁজ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র বিছনাকান্দিতে গোসল করতে নেমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেলে ব্যাচের সহপাঠীদের সাথে ট্যুরে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি।

নিখোঁজ শিক্ষার্থীর নাম শান্ত বণিক। তিনি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের পিএমই বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী সোহেল রানা জানান, শান্তসহ তিনজন একসাথে জিরো পয়েন্টের কাছাকাছি একটি স্থানে পানিতে নেমেছিলেন। একপর্যায়ে বাকি দুজন নিরাপদে তীরে উঠে আসতে পারলেও শান্ত তীব্র পানির স্রোতে তলিয়ে যান।

তিনি আরও জানান, শান্ত নিখোঁজ হওয়ার পর দীর্ঘ সময় পার হলেও ফায়ার সার্ভিস বা প্রশাসনের কোনো উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়নি। পরবর্তীতে স্থানীয় ডুবুরিরা নিজ দায়িত্বে তাকে খোঁজার চেষ্টা চালান।

বিছনাকান্দি টুরিস্ট পুলিশের ক্যাম্প ইনচার্জ মো. ফারুক জানান, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে তারা বিষয়টি জানতে পারেন। ঘটনাস্থলটি ভারত-বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ড সংলগ্ন একটি জলাশয় হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। স্থানীয়রা নৌকা নিয়ে চেষ্টা করলেও শান্তর সন্ধান মেলেনি। তবে সিলেট থেকে ডুবুরি দল রওনা দিয়েছে এবং তারা পৌঁছালেই আনুষ্ঠানিক উদ্ধার অভিযান শুরু হবে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান জানান, ঘটনাটি জানার পরপরই জেলা প্রশাসনের মাধ্যমে ডুবুরি দল পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। একই সাথে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে যোগাযোগ করে দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে স্থানীয় ও জেলা প্রশাসন যৌথভাবে চেষ্টা চালাচ্ছে।

জেএইচআর

Link copied!