ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আবারও কলেজ র‌্যাংকিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৫, ২০২৬, ১১:৩৪ পিএম

আবারও কলেজ র‌্যাংকিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

আবারও কলেজ র‌্যাংকিং প্রকাশের উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নির্ধারিত কর্মদক্ষতা সূচকের ভিত্তিতে অধিভুক্ত সরকারি ও বেসরকারি অনার্স কলেজগুলোর পারফরম্যান্স মূল্যায়ন করে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে সেরা কলেজ নির্বাচন করা হবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, জাতীয় পর্যায়ে আটটি সেরা কলেজ এবং বিভাগীয় পর্যায়ে প্রতিটি বিভাগ থেকে ১০টি করে মোট ৮৮টি সেরা কলেজ নির্বাচন করা হবে। এ লক্ষ্যে ‘বিশ্ববিদ্যালয় কলেজ র‌্যাংকিং ২০২৫’ কার্যক্রম শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এতে আরও বলা হয়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের কর্মদক্ষতা সূচকসংক্রান্ত তথ্য আগামী ১৮ জুন ২০২৬-এর মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে কলেজ কোড ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশ করে ‘কলেজ র‌্যাংকিং তথ্যছক’ পূরণ করে জমা দিতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচিত র‌্যাংকিংপ্রাপ্ত কলেজগুলোর তালিকা গণমাধ্যমে প্রকাশ করা হবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে আয়োজনের মাধ্যমে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে।

এর আগে সর্বশেষ ২০১৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ র‌্যাংকিং প্রকাশ করেছিল। তখন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সিনেট হলে ফলাফল ঘোষণা করা হয়।

এম জি
 

Link copied!