ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির সময়সূচিতে বড় পরিবর্তন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৭:৩১ পিএম

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির সময়সূচিতে বড় পরিবর্তন

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব সরকারি-বেসরকারি কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকায় বড় পরিবর্তন আনা হয়েছে। 

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই সংশোধিত সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

কলেজগুলোতে ঈদের ছুটি গত ২২ মে (শুক্রবার) থেকেই শুরু হয়ে গেছে, যা আগামী ৬ জুন ২০২৬ পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটি বাদে এখানে ১০ দিন দাপ্তরিক ছুটি থাকলেও, সাপ্তাহিক ছুটি মিলিয়ে কলেজশিক্ষার্থীরা মোট ১৬ দিনের অবকাশ পাচ্ছেন। উল্লেখ্য, পূর্বের তালিকায় এই ছুটি ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত নির্ধারিত ছিল।

শিক্ষাপঞ্জি অনুযায়ী ২৪ মে থেকে ছুটি শুরুর কথা থাকলেও সাপ্তাহিক ছুটির কারণে গত ২১ মে (বৃহস্পতিবার)-ই ছিল এসব প্রতিষ্ঠানের শেষ কর্মদিবস। ৪ জুন পর্যন্ত মূল ছুটি চলার পর ৫ ও ৬ জুনের সাপ্তাহিক ছুটি শেষে আগামী ৭ জুন (রোববার) থেকে পুনরায় ক্লাস শুরু হবে। এর ফলে স্কুল ও কারিগরি স্তরের শিক্ষার্থীরাও টানা ১৬ দিনের ছুটি পাচ্ছে।

আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এবার বেশ দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়েছে। ২৪ মে থেকে শুরু হওয়া এই ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুনের সাপ্তাহিক ছুটি কাটিয়ে আগামী ১৪ জুন (রোববার) থেকে মাদ্রাসায় নিয়মিত পাঠদান শুরু হবে। সব মিলিয়ে মাদ্রাসা শিক্ষার্থীরা এবার প্রায় ২৩ দিনের ছুটি উপভোগ করতে পারবে।

এএন

Link copied!