ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দীর্ঘ ছুটি শেষে যেদিন খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১, ২০২৬, ০১:০৯ পিএম

দীর্ঘ ছুটি শেষে যেদিন খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ঈদুল আজহার টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আজ সোমবার (১ জুন) থেকে দেশের সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

এবার ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় চাকরিজীবীরা দীর্ঘ অবকাশ উপভোগের সুযোগ পান। ছুটি শেষে কর্মজীবীরা নিজ নিজ কর্মস্থলে ফিরলেও শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী এখনও ছুটিতে রয়েছে।

স্কুল-কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান

সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত ঈদের ছুটি চলবে।

এরপর ৫ ও ৬ জুন যথাক্রমে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠদান শুরু হবে আগামী ৭ জুন (রোববার) থেকে।

মাদরাসায় ছুটি আরও দীর্ঘ

দেশের আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদরাসাগুলোতে ঈদের ছুটি তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে।

মাদরাসার শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি আগামী ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় মাদরাসাগুলোতে শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হবে ১৪ জুন (রবিবার) থেকে।

এম জি
 

Link copied!