ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৮, ২০২৬, ০১:৪০ এএম

ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শিক্ষা প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরীক্ষা ব্যবস্থাপনা, শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে দক্ষতার জন্য তিনি শিক্ষা অঙ্গনে সুপরিচিত।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন পাবলিক পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন দায়িত্বে তিনি ঢাকা শিক্ষা বোর্ডের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়নেও কার্যকর অবদান রাখবেন।

এম জি
 

Link copied!