ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১, ২০২৬, ০১:৩০ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা আজ (১ জুলাই) থেকে কার্যকর হয়েছে।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ধাপে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ বাড়ি ভাড়া ভাতা কার্যকর করা হয়েছিল। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ যুক্ত হওয়ায় এখন থেকে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের মোট ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্র জানিয়েছে, বাড়ি ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বিষয়টি আগেই চূড়ান্ত হয়েছে। ফলে এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই এবং চলতি মাস থেকেই শিক্ষক-কর্মচারীরা বর্ধিত হারে ভাতা পাবেন।

গত বছরের ২১ অক্টোবর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশে উন্নীত করতে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়।

সেদিন জারি করা সম্মতিপত্রে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় ১ নভেম্বর ২০২৫ থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়ি ভাড়া ভাতা কার্যকর করা হবে। পাশাপাশি ১ জুলাই ২০২৬ থেকে অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ যুক্ত হয়ে মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে বর্ধিত বাড়ি ভাড়া ভাতা কার্যকর হলো।

এম জি

Link copied!