ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম হাসপাতালে ভর্তি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১, ২০২৬, ০২:৫৩ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম হাসপাতালে ভর্তি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে চিকিৎসকরা আপাতত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাক্ষাৎপ্রার্থীদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন।

বুধবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন নজরুল ইসলাম খান। এরপর শারীরিক অসুস্থতার কারণে গত ৩০ জুন তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এদিন হাসপাতালে গিয়ে নজরুল ইসলাম খানের খোঁজখবর নেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তার সঙ্গে ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। সফরকালে তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন।

শায়রুল কবির খান বলেন, চিকিৎসকরা রোগীর সুস্থতার স্বার্থে আপাতত কাউকে সাক্ষাৎ করতে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন। তাই নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের হাসপাতালে অযথা ভিড় না করার আহ্বান জানানো হচ্ছে।

তবে নজরুল ইসলাম খানের অসুস্থতার কারণ, শারীরিক অবস্থার বিস্তারিত কিংবা তার চিকিৎসা-সংক্রান্ত অন্য কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। চিকিৎসকদের পর্যবেক্ষণেই তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।

এএন

Link copied!