ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন অধ্যাপক পরিতোষ চক্রবর্তী

রংপুর প্রতিনিধি

রংপুর প্রতিনিধি

জুলাই ২৬, ২০২৬, ০৮:০২ পিএম

রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন অধ্যাপক পরিতোষ চক্রবর্তী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রংপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে অধ্যাপক পরিতোষ চক্রবর্তীকে মনোনীত করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রংপুর মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দের সাংগঠনিক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

রংপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর মৃত্যুর পর পদটি শূন্য হয়ে পড়ে। সেই শূন্য পদে অধ্যাপক পরিতোষ চক্রবর্তীকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

অধ্যাপক পরিতোষ চক্রবর্তী ১৯৪৮ সালের ১৬ ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর কারমাইকেল কলেজ থেকে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ছাত্র ইউনিয়নের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা। ১৯৭০ সালে তিনি কারমাইকেল কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। পরে ১৯৯১ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৫ সালে বিএনপিতে যোগ দিয়ে রংপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি রংপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ১৯৯৬ সাল থেকে বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া ২০২৪ সাল থেকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হিসেবে রংপুর, দিনাজপুর ও জয়পুরহাট জেলার দায়িত্ব পালন করছেন।

এম জি

Link copied!