ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৯টি আসনে ধানের শীষ প্রতীক থাকছে না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১, ২০২৬, ১১:৫৭ পিএম

৯টি আসনে ধানের শীষ প্রতীক থাকছে না

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯টি আসনের ব্যালটে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ থাকছে না। বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দলগুলোকে আটটি আসন ছেড়ে দিয়েছে দলটি। 

এ ছাড়া ঋণখেলাপের দায়ে একটি আসনের প্রার্থীর মনোনয়নপত্র আদালত চূড়ান্তভাবে বাতিল করায় সেখানেও বিএনপির কোনো প্রার্থী নেই।

বিএনপি সূত্র জানায়, দেশের ৩০০টি আসনের মধ্যে পাঁচটি মিত্র দলকে আটটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি এবং গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও গণ অধিকার পরিষদকে একটি করে আসন ছেড়ে দেওয়া হয়েছে। এসব দলের প্রার্থীরা নিজ নিজ দলীয় প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে রয়েছেন।

জোট শরিকদের ছেড়ে দেওয়া আসনগুলোর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ‘খেজুরগাছ’ প্রতীক নিয়ে নির্বাচন করছে। দলটির প্রার্থীদের মধ্যে সিলেট-৫ আসনে মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিব, নীলফামারী-১ আসনে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসেন কাসেমী রয়েছেন।

এ ছাড়া অন্যান্য শরিকদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ‘মাথাল’ প্রতীক, ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ‘কোদাল’ প্রতীক, পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের নুরুল হক নুর ‘ট্রাক’ প্রতীক এবং ভোলা-১ আসনে বিজেপির আন্দালিভ রহমান পার্থ ‘গরুর গাড়ি’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এসব আসনে ধানের শীষ প্রতীক থাকবে না।

এদিকে ঋণখেলাপের দায়ে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র আদালত চূড়ান্তভাবে বাতিল করেছেন। ফলে এ আসনে বিএনপির কোনো প্রার্থী না থাকায় ব্যালটে ধানের শীষ প্রতীক থাকছে না।

ইএইচ

Link copied!