ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ইসি মাছউদ

ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না

রংপুর প্রতিনিধি

রংপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১১:০১ পিএম

ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, নির্বাচনের জন্য দেশে যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে। এবার কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হবে না। 

শনিবার বিকেলে রংপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইসি মাছউদ বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। জাতিকে ভালো নির্বাচন দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচনের কাজে নিয়োজিত ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারীসহ পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যরা প্রতিজ্ঞাবদ্ধ। সবার মাঝেই সে ধরনের মানসিকতা রয়েছে। এবার আইনশৃঙ্খলা পরিস্থিতিও তুলনামূলক ভালো।’

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই। তবে নির্বাচনকে সহজ ও গ্রহণযোগ্য করতে সবাইকে সহযোগিতা করতে হবে। 

কমিশনের স্পষ্ট বার্তা হলো, তারা নির্বাচনের প্রতিকূলে যায় এমন সব কর্মকাণ্ডের বিরোধী। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জনগণকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ ও ভোটের সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। প্রধান দুই দলের নেতারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কমিশনের কথা রেখেছেন। তাদের অনুরোধে দলের নেতারা পোস্টার অপসারণ ও সফর বাতিল করেছেন।

আব্দুর রহমানেল বলেন, রাজনৈতিক দলের নেতারা একে অপরের বিরুদ্ধে যে কথা বলছেন, এটি ভোটযুদ্ধের অংশ ও কৌশল মাত্র। তিনি সব ধরনের সহিংসতা ও হত্যার নিন্দা জানিয়ে বলেন, শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

সভায় জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং রংপুর জেলার ৬টি সংসদীয় আসনের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অংশ নেন।

এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন ও মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার তোফায়েল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!