ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দর্শক সমাদৃত-সহশিল্পীদের কাছে অনন্য দীপা খন্দকার

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

নভেম্বর ২৯, ২০২২, ০১:২৫ এএম

দর্শক সমাদৃত-সহশিল্পীদের কাছে অনন্য দীপা খন্দকার

দীপা খন্দকার, বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম নন্দিত অভিনেত্রী তিনি। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি নাটকে অভিনয় করে যাচ্ছেন। শুধু তাই নয় এরই মধ্যে সিনেমাতে অভিনয় করেও বেশ প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

একজন দীপা খন্দকার গুণী অভিনেত্রী— এটা দর্শক বেশ ভালোভাবেই অবগত। তার দীর্ঘ দুই দশকের বেশি সময়ের পথচলায় তিনি তার সহশিল্পীদের কাছেও অনন্য একজন সহশিল্পী হিসেবেই গ্রহণযোগ্যতা পেয়েছেন।

শুটিং লোকেশনে যে শুধু নিজের প্রয়োজনটা নিয়েই তিনি ব্যস্ত, এমনটি নয়। নিজের প্রয়োজনের পাশাপাশি অন্য সহশিল্পীদেরও টেক কেয়ার করেন দীপা খন্দকার। একজন দীপা খন্দকার একটু একটু করে আজকের নন্দিত একজন অভিনেত্রীতে নিজেকে পরিণত করেছেন। অনেক নির্মাতাই তাকে নিয়ে বিশেষত চ্যালেঞ্জিং এবং ব্যতিক্রম ঘরানার চরিত্রের ক্ষেত্রে ভেবে থাকেন।

একজন শিল্পী হিসেবে এটাই তার বড় প্রাপ্তি। যখন যে পরিচালকের নির্দেশনায় দীপা খন্দকার অভিনয় করেন, তিনি চেষ্টা করেন পরিচালকের ভাবনার প্রয়োগ ঘটিয়ে চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। সিনেমাতে অভিনয়ের ক্ষেত্রেও যেন ঠিক তাই।

দীপা খন্দকারকে আজ তারই জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, পরিচালক আবুল হায়াত বলেন, ‘দীপা খন্দকার নিঃসন্দেহে একজন গুণী অভিনেত্রী,  পরিচালককে ভীষণ সহযোগিতা করার মতো একজন অভিনেত্রী। সিনিয়র শিল্পীদের প্রতি তার যেমন ভক্তি-শ্রদ্ধা আছে, ঠিক তেমনি জুনিয়রদেরও ভীষণ আদর করে দীপা। তার স্বামীও একজন ভালো অভিনেতা। দীপা-শাহেদ নাটকের এই তারকা দম্পতি আমার খুব প্রিয়।’

অভিনেত্রী তানভীন সুইটি বলেন, ‘এই অস্থির সময়ে একজন দীপা খন্দকার এমন একজন আদর্শ মা, যাকে অনুকরণ করা যায়। তার ব্যক্তিত্বও আমাকে মুগ্ধ করে। তার জন্মদিনে অনেক অনেক দোয়া, শুভেচ্ছা।’ দীপা খন্দকারের সহকর্মী বন্ধু মীর সাব্বির বলেন, ‘বন্ধু হিসেবে আমার সবচেয়ে কাছের দীপা খন্দকার। দীপা ছাড়া আমরা অন্ধকারে। শুভ জন্মদিন দীপা খন্দকার।’

এদিকে জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আয়োজন নেই দীপা খন্দকারের। এরই মধ্যে তিনি বাংলাভিশনে প্রচার চলতি নিমা রহমান পরিচালিত ‘গুলশান এভিনিউ সিজন টু’তে অভিনয় করেছেন। দীপা অভিনীত মুক্তিপ্রতীক্ষিত সিনেমাগুলো হচ্ছে ‘পায়ের ছাপ’, ‘মোনা’, ‘মনোলোক’ ও ‘রিভেঞ্জ’।

Link copied!