ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেঘনা আলমকে হত্যার হুমকি দিচ্ছে সাবেক সৌদি রাষ্ট্রদূতের পরিবার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

অক্টোবর ২, ২০২৫, ০১:৪৬ পিএম

মেঘনা আলমকে হত্যার হুমকি দিচ্ছে সাবেক সৌদি রাষ্ট্রদূতের পরিবার

ঢাকায় নিযুক্ত সাবেক সৌদি রাষ্ট্রদূতের পরিবারের পক্ষ থেকে মডেল মেঘনা আলমকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। চলতি বছরের শুরুতে মেঘনা আলমের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলার দাবির অভিযোগে মামলা হয়। এই মামলায় মডেলকে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার মেঘনা আলম লিখেছেন, ‘আজ আমার জন্মদিন। এই দিনে ২০১৮ সালে সৌদি কনস্যুলেটের ভেতরে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার মতোই সত্য বলার ভঙ্গুরতা ও ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানোর সাহসকে মনে করিয়ে দেয় এই দিন।’

মেঘনা আরও উল্লেখ করেছেন, ‘আজও আমাকে হত্যা হুমকি দেওয়া হচ্ছে সাবেক রাষ্ট্রদূতের পরিবারের পক্ষ থেকে। কারণ তারা আমাকে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে এবং বিষয়টি লুকাতে চাচ্ছে।’

মেঘনা বলেন, তিনি নির্ভীক এবং আশ্বস্ত রয়েছেন।

তিনি আরও বলেন, ‘সৌদি আরবের ক্রাউন প্রিন্স আমাকে সমর্থন ও সুরক্ষা দেবেন। কারণ তারা কোনো ব্যক্তিগত স্বার্থ বা রাষ্ট্রদূতের খেয়াল-খুশি অনুযায়ী কাজ করেন না। যারা নারীদের বোকা বানানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর আদালতে মেঘনার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় তার মোবাইল ফোন, আইপ্যাড এবং পাসপোর্ট জব্দ করার প্রস্তাব মঞ্জুর করা হয়নি। মডেল নিজেই এগুলো তার দখলে রাখতে চেয়েছিলেন।

মেঘনা আলম বর্তমানে নিজের নিরাপত্তা ও সতর্কতার ওপর গুরুত্ব দিয়ে চলেছেন এবং অভিযোগের বিরুদ্ধে কড়াভাবে দাঁড়ানোর সংকল্প ব্যক্ত করেছেন।

জেএইচআর

Link copied!