ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ছিনতাই হয়ে গেল চিত্রনায়িকা রাজ রীপার আইফোন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ০৭:৪৯ পিএম

ছিনতাই হয়ে গেল চিত্রনায়িকা রাজ রীপার আইফোন

দুদিন আগেই মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন চিত্রনায়িকা রাজ রীপা। আর ফিরেই ছিনতাইকারীর কবলে পড়লেন তিনি। 'ময়না' সিনেমার এই নায়িকা শুক্রবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাচ্ছিলেন। রাজধানীর বাংলামোটরে চলন্ত গাড়ি থেকে রীপার মোবাইল ফোনটি ছিনতাই হয়েছে।

এই ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেছেন তিনি। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে এই ঘটনাটি ঘটে।

রাজ রীপা বলেন, গাড়ির এসি হঠাৎ কাজ না করায় জানালা হালকা করে খোলা রেখেছিলাম। মুঠোফোনে কথা বলার সময় ছিনতাইকারী সেকেন্ডের মধ্যে ফোনটি নিয়ে উধাও হয়ে যায়। আমি চিৎকার করলেও ছিনতাইকারী ধরার মতো কেউ ছিল না। এত দ্রুত সে পালিয়ে যায়। যদিও বেশ শক্তভাবেই ফোনটা হাতে ছিল।

তিনি আরও বলেন, আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোনটি আমার কাছে ইমোশন। কারণ মুক্তি সিনেমায় অনেক সাহসী দৃশ্য করার জন্য পরিচালক আমাকে ফোনটি উপহার দিয়েছিলেন। থানায় গিয়ে দেখি আমার মতো আরও দুটি মেয়ের ফোন ছিনতাই হয়েছে। তারাও থানায় গিয়েছে অভিযোগ দিতে। কিন্তু পুলিশের ভাষ্য শুনে মনে হলো ফোনটি আর হয়তো তাদের পক্ষে উদ্ধার করা সহজ হবে না।

জেএইচআর

Link copied!