ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এবার গানম্যান চাইলেন হিরো আলম

শাহিনুর রহমান

শাহিনুর রহমান

ডিসেম্বর ২৩, ২০২৫, ০২:৪০ পিএম

এবার গানম্যান চাইলেন হিরো আলম

নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে একজন ‘গানম্যান’ বা ব্যক্তিগত নিরাপত্তাকর্মী চেয়ে আবেদন করতে যাচ্ছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও আলোচিত ব্যক্তিত্ব আশরাফুল আলম। 

কখনও তিনি গায়ক, কখনও নায়ক, আবার কখনও নেতা হয়ে জনগণের পাশে দাঁড়ান এই কারণেই তিনি বারবার হামলার শিকার হয়েছেন বলে দাবি ভক্তদের।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তিনি হত্যার হুমকি পাচ্ছেন বলে জানান।

হিরো আলম সাংবাদিকদের বলেন, নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত গণমাধ্যমে প্রকাশের পর থেকে বিভিন্ন মাধ্যমে তাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন।

বর্তমান পরিস্থিতিতে নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই প্রধান উপদেষ্টার কাছে আবেদন করবেন বলে জানান তিনি। আবেদনে ব্যক্তিগত নিরাপত্তার জন্য একজন গানম্যান বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হবে। 

একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হিরো আলম।

‘গানম্যান’ বা ব্যক্তিগত নিরাপত্তাকর্মী চেয়ে আবেদন করবেন এমন তথ্য তিনি নিজের ব্যক্তিগত আইডিতে শেয়ারও দিচ্ছেন।

রাজনৈতিক যোগাযোগ প্রসঙ্গে তিনি জানান, গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টিসহ মোট চারটি রাজনৈতিক দল ইতোমধ্যে তার সঙ্গে যোগাযোগ করেছে।

তবে কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন সে বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চান না তিনি।

হিরো আলম বলেন, “দল যেটিই হোক, আমার মূল লক্ষ্য জনগণের জন্য কাজ করা এবং সব সময় সাধারণ মানুষের পাশে থাকা।”

নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তিনি ঢাকা ও বগুড়া এই দুটি সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয়তা, ধারাবাহিক প্রচারণা এবং সাহসী বক্তব্য তাকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। 

বিশ্লেষকদের মতে, দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিলে হিরো আলমের রাজনৈতিক যাত্রায় এটি একটি নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হতে পারে।

ইএইচ

Link copied!