ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চীনে নজরকাড়া লুকে ভক্তদের মাতালেন বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মার্চ ২৭, ২০২৬, ০৭:৪৮ পিএম

চীনে নজরকাড়া লুকে ভক্তদের মাতালেন বিদ্যা সিনহা মিম

ভ্রমণে বরাবরই শৌখিন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সুযোগ পেলেই দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থানে পাড়ি জমান তিনি। এবার তাঁর ভ্রমণের গন্তব্য চীনের অন্যতম প্রধান শহর গুয়াংজু। সেখান থেকেই নজরকাড়া কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী।

শুক্রবার বিকেলে মিম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, গুয়াংজুর বিভিন্ন স্থানে ক্যাজুয়াল কিন্তু আভিজাত্যপূর্ণ পোশাকে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। 

মিম পরেছেন কালো রঙের একটি ভেলভেট টপ এবং হালকা নীল রঙের স্টোন ওয়ার্ক করা জিন্স প্যান্ট। আধুনিক ও স্টাইলিশ এই লুকে মিমকে বেশ গ্ল্যামারাস দেখাচ্ছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কিছু সুন্দর মুহূর্ত’।

মিমের এই ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তাঁর রূপ ও ফ্যাশন সেন্সের প্রশংসা করে ইতিবাচক মন্তব্য করেছেন। এর আগেও মিমকে থাইল্যান্ড, মালদ্বীপ ও সিঙ্গাপুরের মতো দেশগুলোতে ভ্রমণ করতে দেখা গেছে। যেখানেই যান, ভক্তদের সাথে নিজের সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে ভুলেন না এই জনপ্রিয় নায়িকা।

জেএইচআর

Link copied!