ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
জন্মদিনে চমক

‘রকস্টার’ লুকে ধরা দিলেন শাকিব খান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মার্চ ২৮, ২০২৬, ০১:৫৫ পিএম

‘রকস্টার’ লুকে ধরা দিলেন শাকিব খান

প্রতি বছরই জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ কিছু উপহার দেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে এবারের চমকটি যেন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

শনিবার শাকিবের জন্মদিনে প্রকাশ পেয়েছে তাঁর পরবর্তী সিনেমা ‘রকস্টার’-এর প্রথম লুক, যা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে।

শনিবার বেলা ১১টার দিকে পোস্টারটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন শাকিব। এর আগে তাঁকে রোমান্টিক হিরো বা অ্যাকশনধর্মী চরিত্রে দেখা গেলেও, এবারই প্রথম পুরোদস্তুর ‘রকস্টার’ লুকে হাজির হয়েছেন তিনি। লম্বা চুল আর গিটার হাতে কিং খানের এই নতুন অবতারকে অনেকেই তাঁর ক্যারিয়ারের সেরা লুক হিসেবে অভিহিত করছেন।

বর্তমানে মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার শুটিং চলছে। গত শুক্রবার (২৭ মার্চ) শুটিং সেট থেকে একটি ছোট ভিডিও ফুটেজ ফাঁস হওয়ার পর থেকেই দর্শক মনে আগ্রহ তৈরি হয়েছিল। সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। এতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন তানজিয়া জামান মিথিলা ও সাবিলা নূর।

বর্তমানে দেশের সিনেমা হলগুলোতে শাকিব অভিনীত ‘প্রিন্স’ সিনেমাটি চলছে। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই ছবিতে শাকিবের সঙ্গে দেখা গেছে তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুকে। ‘প্রিন্স’-এর সাফল্যের মধ্যেই ‘রকস্টার’ নিয়ে শাকিবের এই নতুন যাত্রা ভক্তদের মাঝে বাড়তি উন্মাদনা যোগ করেছে।

জেএইচআর

Link copied!