ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পানিতে ডুবে রাহুলের মৃত্যু, অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শিল্পীরা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ৬, ২০২৬, ০৫:৫৬ পিএম

পানিতে ডুবে রাহুলের মৃত্যু, অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শিল্পীরা

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছে না তার সহকর্মীরা। এই শোকের মধ্যেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।

সোমবার ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক শান্তিলাল মুখার্জীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯শে মার্চ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘটে। প্রিয় সদস্যের অকাল প্রয়াণের প্রকৃত কারণ এখনও অজানা।

সেই পরিপ্রেক্ষিতে রোববার (৫ এপ্রিল) টেকনিশিয়ান্স স্টুডিওতে একটি জরুরি সভার আয়োজন করে সংগঠনটি।

এতে আরও বলা হয়, উক্ত সভায় আর্টিস্টস্ ফোরাম, ফেডারেশন, টেলিভিশন প্রযোজক ও পরিচালকদের উপস্থিতিতেসিদ্ধান্ত নেয়া হয়েছে,আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৭টা থেকে অনির্দিষ্টকালের জন্য শিল্পী ও কলাকুশলীরা কর্মবিরতি পালন করবেন। যতক্ষণ না শুটিংয়ে (ইনডোর ও আউটডোর) শিল্পী ও কলাকুশলীদের যথাযথ সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া হচ্ছে।

উপরিউক্ত সিদ্ধান্তের সমর্থনে সোমবার টেকনিশিয়ান্স স্টুডিওতে সকাল ১০টা থেকে সব সদস্যকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হচ্ছে। যারা ইতিমধ্যে কলকাতা বা রাজ্যের বাইরে আউটডোর শুটিংয়ে আছেন, তাদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য নয়।

প্রসঙ্গত, গত ২৯ মার্চ তালসারিতে শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এম জি
 

Link copied!