ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আবারও আইনি জটিলতায় ফাঁসলেন সালমান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ৮, ২০২৬, ০৩:১৪ পিএম

আবারও আইনি জটিলতায় ফাঁসলেন সালমান

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান আবারও আইনি জটিলতায় পড়েছেন। ‘রাজশ্রী এলাচ’ পণ্যের বিজ্ঞাপনকে কেন্দ্র করে আদালতের নির্দেশ না মানার অভিযোগে তার বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে।

জানা গেছে, ভোক্তা অধিকার সংক্রান্ত এক মামলায় জেলা কমিশনের আদেশ অমাননার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়। একই সঙ্গে তার উপস্থিতি নিশ্চিত করতে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হলেও তা খারিজ হয়ে যায় এবং নিম্ন আদালতের আদেশ বহাল থাকে। পরে বিষয়টি জাতীয় ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনে উত্থাপন করা হয়। সেখানে সালমান খানের আইনজীবীরা দাবি করেন, যথাযথ নোটিশ বা আদেশের কপি না দিয়েই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

মামলার সূত্রপাত হয় ‘রাজশ্রী এলাচ’ পণ্যের বিজ্ঞাপন নিয়ে। অভিযোগ রয়েছে, এলাচের নামে এটি পান-মসলার প্রচারণা চালাচ্ছে। এ অভিযোগের ভিত্তিতে জেলা ভোক্তা কমিশন আগেই ওই বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দেয়, যেখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সালমান খানও যুক্ত ছিলেন।

অভিযোগকারী পক্ষের দাবি, আদালতের নির্দেশ সত্ত্বেও সংশ্লিষ্ট বিজ্ঞাপন প্রদর্শন অব্যাহত ছিল। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

তবে সালমান খানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোনো আনুষ্ঠানিক নোটিশ পাননি এবং আদেশের কপি না পেয়েই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে, যা আইনি প্রক্রিয়ার পরিপন্থী। একটি বিজ্ঞাপনকে ঘিরে শুরু হওয়া এই ঘটনা এখন বড় ধরনের আইনি জটিলতায় রূপ নিয়েছে।

এএন

Link copied!