ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ০২:২৪ পিএম

স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার
অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ও প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

স্বামী অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর শোক এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তবুও ব্যক্তিগত শোককে পাশে সরিয়ে ফের শুটিংয়ে ফিরেছেন তিনি। শুক্রবার তিনি যোগ দেন পরিচালক শমীক রায় চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘তারকাঁটা’র কাজে।

জানা গেছে, এই সিরিজের মাধ্যমে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় প্রযোজনায় নামছেন। গল্পের কেন্দ্রবিন্দু মূলত তাকে ঘিরেই, আর তার বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার।

ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, সিরিজটির শুটিং শেষ পর্যায়ে রয়েছে। ১০, ১১ ও ১৩ এপ্রিল—এই তিন দিন শুটিংয়ের সময় নির্ধারিত ছিল। এর মধ্যে ১০ এপ্রিলের শুটিংয়ে প্রিয়াঙ্কা ইতোমধ্যে অংশ নিয়েছেন। বাকি দিনগুলোতে তিনি থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। শুটিং চলছে কলকাতার বেহালা এলাকায়।

পরিচালক শমীক রায় চৌধুরী শুটিং শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত মন্তব্য করতে চাননি। অন্যদিকে এই শুটিংয়ে আরও উপস্থিত ছিলেন অভিনেতা দেবেশ রায়চৌধুরী ও আয়ুশ দাস, যারা সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

উল্লেখ্য, গত ২৯ মার্চ টেলিভিশন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-এর আউটডোর শুটিং চলাকালে তালসারিতে সমুদ্রে ডুবে মারা যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার মৃত্যুতে টলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

এই ঘটনার পর প্রিয়াঙ্কা আইনি পদক্ষেপও নিয়েছেন। কলকাতা ও তালসারি দুই জায়গাতেই পৃথকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যক্তিগতভাবে কঠিন সময় পার করলেও তিনি ধীরে ধীরে কাজে ফেরার চেষ্টা করছেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, রাহুলের মৃত্যু যেন শুধু শোকের স্মৃতি হয়ে না থেকে বড় কোনো পরিবর্তনের সূচনা ঘটায়।

এএন

Link copied!