ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চলে গেলেন অভিনেতা ও বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ১১:৫৮ এএম

চলে গেলেন অভিনেতা ও বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

ওপার বাংলার প্রখ্যাত অভিনেতা ও আবৃত্তিশিল্পী বিপ্লব দাশগুপ্ত পরলোকগমন করেছেন। শুক্রবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, গত দেড় বছর ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দক্ষিণ কলকাতার বাসভবন থেকে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে নেওয়া হয়। সেখানে চলচ্চিত্র ও নাট্য জগতের বিশিষ্ট ব্যক্তিরা তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। প্রসেনজিৎ চ্যাটার্জি, রূপাঞ্জনা মিত্রসহ অনেকেই গুণী এই শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিপ্লব দাশগুপ্ত কর্মজীবন শুরু করেছিলেন শিক্ষকতা দিয়ে, তবে পরবর্তীতে অভিনয় ও আবৃত্তিতেই নিজেকে সমর্পিত করেন। দীর্ঘ দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ছোট ও বড় পর্দায় সমান জনপ্রিয় ছিলেন। ‘বাইশে শ্রাবণ’, ‘ফেলুদা’ এবং ‘গুমনামি’র মতো চলচ্চিত্রে তার অভিনয় দর্শক মহলে প্রশংসিত হয়েছে। বিশেষ করে ২০১৯ সালে ‘দেবতার গ্রাস’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহের মতো কিংবদন্তিদের সঙ্গে তার অভিনয় ছিল স্মরণীয়।

কেবল অভিনয় নয়, ভয়েস ওভার আর্টিস্ট এবং বিজ্ঞাপনী জগতেও বিপ্লব দাশগুপ্ত ছিলেন এক পরিচিত কণ্ঠ। বাচিকশিল্পী হিসেবে ভারত ও বাংলাদেশে তার অসংখ্য অনুরাগী রয়েছে। তার প্রয়াণে দুই বাংলার সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো।

জেএইচআর

Link copied!