ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
শবনম ফারিয়া

জীবনের মূল্য একই জায়গায় আটকে থাকে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ০২:৪৪ পিএম

জীবনের মূল্য একই জায়গায় আটকে থাকে

দেশে সাম্প্রতিক সময়ে অপঘাতে মৃত্যুর ঘটনা ক্রমশ স্বাভাবিক বিষয় হয়ে উঠছে বলে মন্তব্য করে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি মানুষের জীবনের নিরাপত্তা ও মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন।

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আমাদের সমাজে এমন মৃত্যুর খবরগুলো এখন ধীরে ধীরে স্বাভাবিক ঘটনা হিসেবে গ্রহণ করা হচ্ছে। কিছু সময় শোক, কিছু আলোচনা, কিছু প্রতিবাদ হলেও দ্রুতই সবকিছু আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে।

তিনি লেখেন, সরকার বদলায়, আন্দোলন হয়, অনশন হয়, দেয়ালে পোস্টার লাগে… কিন্তু মানুষের জীবনের মূল্য যেন একই জায়গায় আটকে থাকে।

তারপর কোনো তারকার বিয়ে, কারো বিচ্ছেদ, কেউ উটের দুধ দিয়ে গোসল করলো, কেউ আম/চানাচুর খেল, এসব নতুন আলোচনায় আমরা ডুবে যাই, আর একেকটা অসমাপ্ত জীবন, একেকটা ভেঙে যাওয়া পরিবারকে ভুলে যাই।

তিনি নিজেও হয়তো এর বাইরে না উল্লেখ করে অভিনেত্রী লেখেন,  কিন্তু কেন জানি গতকাল থেকে বুলেট বৈরাগীর স্ত্রীর মুখটা মাথা থেকে সরাতে পারছি না। কী মায়াবী একটা মেয়ে… নতুন মা। ওর চোখের দিকে তাকালেই বুকটা হাহাকার করে ওঠে। ভাবি, ওর জায়গায় আমি হতে পারতাম, আপনি হতে পারতেন, আমার বোন বা ভাবি, যে কেউ হতে পারতো।

এক মুহূর্তে জীবন ওলটপালট হয়ে গেল। যে মানুষটা ছিল ভালোবাসা, ভরসা, ভবিষ্যৎ, সে আজ শুধু স্মৃতি। নিজের বুকভাঙা কষ্ট সামলানোর আগেই এখন তাকে সন্তানের দায়িত্ব নিতে হবে, শ্বশুর-শাশুড়ির দায়িত্ব নিতে হবে। কারণ তাদেরও একমাত্র সন্তান ছিলেন বুলেট বৈরাগী।

জীবন কতটা নির্মম, কতটা অনিশ্চিত! সকালে যে মানুষ ঘর থেকে বের হয়, সন্ধ্যায় সে ফিরবে এই নিশ্চয়তাটুকুও আজ নেই। শুধু সরকার পরিবর্তন হলে হবে না। যদি মানুষের নিরাপত্তা না বদলায়, যদি রাস্তায় বের হয়ে ঘরে ফেরার নিশ্চয়তা না থাকে তাহলে আমাদের কিছুই বদলায়নি।

এম জি

Link copied!