ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
রাহুলের মৃত্যুর এক মাস

কেমন আছে ছোট্ট সহজ, জানালেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ০৬:১৪ পিএম

কেমন আছে ছোট্ট সহজ, জানালেন প্রিয়াঙ্কা

টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক চলে যাওয়ার এক মাস পূর্ণ হলো। গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন না ফেরার দেশে চলে যান এই অভিনেতা। তাঁর এই অকাল প্রয়াণে টলিউডজুড়ে এখনো শোকের ছায়া বিরাজ করছে। বিশেষ করে রাহুলের একমাত্র সন্তান সহজের বর্তমান অবস্থা নিয়ে ভক্তদের মনে কাজ করছে গভীর উদ্বেগ।

বাবার মৃত্যুর পর ছোট্ট সহজ মানসিকভাবে কতটা বিপর্যস্ত, সে বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তিনি জানান, এই কঠিন শোক কাটিয়ে ওঠার লড়াইটা তাঁদের জন্য মোটেও সহজ নয়। 

প্রিয়াঙ্কা বলেন, সহজ আসলে কেমন আছে, তা নির্দিষ্ট করে বলা কঠিন। আমরা প্রত্যেকেই নিজ নিজ উপায়ে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি ওর সঙ্গে এই বিষয়ে সরাসরি কোনো কথা বলিনি। প্রত্যেকেরই নিজস্ব মানসিক যাপনের একটা জায়গা থাকা প্রয়োজন। ও যদি কখনো কিছু বলতে চায়, তবে নিজেই বলবে।

রাহুল ও প্রিয়াঙ্কা জুটির রসায়ন শুরু হয়েছিল ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে। পর্দার সেই প্রেম বাস্তবে রূপ নিলেও মাঝে সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছিল। তবে একমাত্র সন্তান সহজের ভবিষ্যতের কথা চিন্তা করে তাঁরা দীর্ঘ বিরহ কাটিয়ে আবারও এক ছাদের নিচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। যখন সব কিছু নতুন করে স্বাভাবিক ছন্দে ফিরছিল, ঠিক তখনই অভিনেতার আকস্মিক মৃত্যু সব সমীকরণ বদলে দিল।

রাহুলের মৃত্যুর পর আউটডোর শুটিংয়ে শিল্পীদের নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে টলিউড মহলে। এই এক মাসে ঘটনার নেপথ্য কারণ নিয়ে নানা তদন্ত ও কাটাছেঁড়া চললেও, প্রিয়াঙ্কা ও সহজের জীবনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা অপূরণীয়। বর্তমানে সন্তানকে আগলে রেখে একাই সব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা।

জেএইচআর

Link copied!