ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বিতর্কিত মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন হাসিনা সরকার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ৭, ২০২৬, ০৪:৩৭ পিএম

বিতর্কিত মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন হাসিনা সরকার

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাউল শিল্পীদের নিয়ে করা একটি ভাইরাল মন্তব্যের জেরে শেষ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন জনপ্রিয় বাউল শিল্পী হাসিনা সরকার। নারী বাউল শিল্পীদের নিয়ে তাঁর করা ওই মন্তব্যটি সঙ্গীত অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছিল।

সম্প্রতি এক ভিডিও বার্তায় হাসিনা সরকার বলেন, আমি সব বাউল শিল্পীর কাছে ক্ষমা চাচ্ছি। আমার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, সবাই আমাকে আগের মতো আগলে রাখবেন।

হাসিনা সরকার জানান, ক্ষোভ ও হতাশা থেকেই তিনি রাগের মাথায় ওই মন্তব্য করেছিলেন। তিনি বলেন, আমি বলেছিলাম যাদের সঙ্গে যোগাযোগ বা ‘লিংক’ থাকে, তাদেরই অনুষ্ঠান দেওয়া হয়। আমার সঙ্গে কারও এমন সম্পর্ক না থাকায় আমাকে ডাকা হয় না এমন কথা বলা আমার ভুল হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, অনেক সময় প্রকৃত শিল্পীরা অবহেলিত হন এবং অদক্ষরা সুযোগ পান, যা তাঁকে ব্যথিত করেছিল।

ক্ষমা চাওয়ার পাশাপাশি হাসিনা সরকার দাবি করেন, ওই মন্তব্যের পর থেকে তিনি নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। মিরপুরে তাঁর একটি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে এবং ‘হাসিনা সরকার’ নাম হওয়ার কারণে অনেক জায়গায় তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এমনকি শিল্পীদের ক্লাব থেকে গানের প্রস্তাব পাওয়ার পর তা বাতিল করে অন্যকে দিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

উল্লেখ্য, এর আগে হাসিনা সরকার মন্তব্য করেছিলেন যে, নারী বাউল শিল্পীরা অনৈতিক প্রস্তাব পান এবং বিশেষ সমঝোতা ছাড়া অনেক সময় অনুষ্ঠান পাওয়া যায় না। তাঁর এই বক্তব্যে বাউল সমাজ ও সাধারণ দর্শকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে তিনি এই দুঃখ প্রকাশ ও ক্ষমা চাইলেন।

জেএইচআর

Link copied!