ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হঠাৎ লাখ লাখ ফলোয়ার হারালেন জনপ্রিয় তারকারা 

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ৯, ২০২৬, ০২:৩০ পিএম

হঠাৎ লাখ লাখ ফলোয়ার হারালেন জনপ্রিয় তারকারা 

ইনস্টাগ্রামে ভুয়া ও নিষ্ক্রিয় অ্যাকাউন্ট অপসারণ অভিযানের ফলে হঠাৎ করেই বিশ্বের বহু তারকার ফলোয়ার সংখ্যায় বড় ধরনের পতন দেখা গেছে। এক রাতেই হলিউড, বলিউড এবং ক্রীড়াজগতের জনপ্রিয় ব্যক্তিদের অ্যাকাউন্ট থেকে লাখ লাখ ফলোয়ার কমে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে এ ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে “দ্য গ্রেট পার্জ অব ২০২৬” নামে উল্লেখ করছেন।

জানা গেছে, ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা দীর্ঘদিন ধরে ভুয়া, বট এবং নিষ্ক্রিয় অ্যাকাউন্ট শনাক্ত ও অপসারণের কাজ করছে। সাম্প্রতিক এই অভিযানের প্রভাবেই হঠাৎ করে অনেক তারকার ফলোয়ার সংখ্যা কমে যায়।

প্রাথমিক তথ্যমতে, কয়েকজন বিশ্বখ্যাত তারকার অ্যাকাউন্টে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। কাইলি জেনার, ক্রিশ্চিয়ানো রোনালদো, সেলেনা গোমেজসহ বহু তারকার ফলোয়ার সংখ্যায় লক্ষাধিক থেকে কোটি পর্যন্ত পতন ঘটেছে। একই প্রভাব পড়েছে টেইলর সুইফট, কিম কার্দাশিয়ান, জেনিফার লোপেজ, প্রিয়াঙ্কা চোপড়া ও অন্যান্য তারকাদের অ্যাকাউন্টেও।

শুধু তারকারাই নন, কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের মধ্যেও ফলোয়ার কমে যাওয়ার অভিযোগ উঠেছে। অনেক ব্যবহারকারী জানিয়েছেন, কিছু বৈধ অ্যাকাউন্টও ভুলবশত অপসারণ হয়েছে বলে তারা সন্দেহ করছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যান্য প্ল্যাটফর্মেও এ ঘটনার প্রভাব নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন অনলাইন প্রতিবেদনে বলা হচ্ছে, অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে জনপ্রিয় ব্যক্তিদের প্রোফাইলে।

তবে এ বিষয়ে এখনো ইনস্টাগ্রাম বা তার মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

এএন

Link copied!