ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বেপর্দা ঘোরাফেরা করায় হেনস্তা, রাষ্ট্রের কপালে থুতু মারলেন অভিনেত্রী 

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুন ২, ২০২৬, ০৫:৩২ পিএম

বেপর্দা ঘোরাফেরা করায় হেনস্তা, রাষ্ট্রের কপালে থুতু মারলেন অভিনেত্রী 
মডেল ও অভিনেত্রী নায়লা নাইম। ছবি: সংগৃহীত

সাভারের একটি স্থানীয় কাঁচাবাজারে সবজি কেনার সময় উগ্র মানসিকতার শিকার ও শারীরিকভাবে হেনস্তার মুখোমুখি হয়েছেন দেশের আলোচিত মডেল ও চিকিৎসক নায়লা নাঈম। পোশাক ও মাথায় পর্দা না থাকার অজুহাতে এক মধ্যবয়সী ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং আপত্তিকর মন্তব্য করেন। 

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে এই তিক্ত ও অপ্রীতিকর অভিজ্ঞতার কথা শেয়ার করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

ফেসবুক পোস্টে নিজের অরাজনৈতিক পরিচয়ের কথা উল্লেখ করে প্রশ্ন ছুড়ে দিয়ে নায়লা নাঈম লেখেন, "এটা স্বাধীন রাষ্ট্র? আমাকে উত্তর দিন? ব্যক্তিগতভাবে যারা আমাকে চেনেন সবাই জানেন আমি কতটুকু শালীন পোশাক পরে চলাফেরা করি।"

ঘটনার বিবরণ দিয়ে এই মডেল-অভিনেত্রী জানান, গতকাল তিনি তার মায়ের সঙ্গে সাভারের একটি স্থানীয় বাজারের রাস্তার পাশে দাঁড়িয়ে সবজি কিনছিলেন। ঠিক সেই সময় মাথায় টুপি ও মুখে দাড়ি থাকা আনুমানিক ৪২ থেকে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি হঠাৎ করে তার সামনে আসেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি নায়লা নাঈমকে দুই হাত দিয়ে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন।

ফেসবুক পোস্টে তিনি ওই ব্যক্তির বক্তব্য তুলে ধরে লেখেন, "আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলেছে, আমার মাথায় পর্দা নেই... আমি কেন এরকম বাজারে বেপর্দা ঘোরাফেরা করছি।" আকস্মিক এই হামলায় মাটিতে পড়ে গিয়ে তার হাত থেকে বাজারের ব্যাগ ছিটকে যায় এবং তিনি বাম হাতে বেশ আঘাত পান।

মেয়ের ওপর এমন অতর্কিত হামলার পর চরম আতঙ্কিত হয়ে পড়েন নায়লা নাঈমের মা। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় তিনি মেয়েকে কোনো ধরনের প্রতিবাদ বা প্রতিক্রিয়া দেখানোর সুযোগ দেননি।

নায়লা নাঈম লেখেন, "ঘটনার আকস্মিকতা আমি বুঝে ওঠার আগেই আম্মু আমাকে টেনে নিয়ে অটোতে করে ওখান থেকে সরে যায়।"

উগ্রপন্থীদের হাত থেকে রক্ষা পেতে তার মা কতটা ভীত ছিলেন, তা উল্লেখ করে অভিনেত্রী জানান, তার মা তাকে সতর্ক করে বলেছিলেন, "গায়ে যদি কাপড় নিয়ে ফিরতে চাও, একটা টুঁ শব্দ করবে না।"

নিরাপত্তাহীনতা ও সামাজিক এই অবক্ষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ ধরে রাখতে পারেননি নায়লা নাঈম। চরম হতাশা প্রকাশ করে তিনি লেখেন, "আমার মা এখনো ভয়ে কাঁপছে। থুঁতু মারলাম এ রাষ্ট্রের কপালের মধ্যে।"

প্রকাশ্য দিবালোকে জনাকীর্ণ বাজারে একজন নারীর ওপর এমন হেনস্তার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলেও, এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার বিষয়ে নায়লা নাঈম স্থানীয় থানায় কোনো লিখিত বা আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এএন

Link copied!