ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

হানিয়া আমিরকে ফোর্বসের অনন্য সম্মাননা 

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুন ৩, ২০২৬, ০২:৩৮ পিএম

হানিয়া আমিরকে ফোর্বসের অনন্য সম্মাননা 

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার নিজের ক্যারিয়ারে যুক্ত করলেন নতুন এক সম্মান। চলতি বছরের ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬’ তালিকায় স্থান পেয়েছেন তিনি। এশিয়ার অনূর্ধ্ব ৩০ বছর বয়সী প্রভাবশালী তরুণদের নিয়ে প্রতিবছর এই তালিকা প্রকাশ করে ফোর্বস।

বিনোদন ও ক্রীড়া বিভাগে ২৮ বছর বয়সী হানিয়ার অন্তর্ভুক্তি তার অভিনয়জীবন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব এবং তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়তার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

অভিনয়ে হানিয়ার যাত্রা শুরু হয় ২০১৬ সালে জানান চলচ্চিত্রের মাধ্যমে। এরপর ধারাবাহিকভাবে নাটক ও সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের প্রশংসা অর্জন করেন। বিশেষ করে ফির ওহি মোহাব্বতে নাটকে অভিনয়ের জন্য তিনি হাম অ্যাওয়ার্ডসে সেরা টেলিভিশন সেনসেশন (নারী) বিভাগে সম্মাননা লাভ করেন।

ফোর্বসের তথ্য অনুযায়ী, হানিয়া আমির বর্তমানে পাকিস্তানের সবচেয়ে বেশি অনুসারী থাকা নারী তারকাদের অন্যতম। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা দুই কোটিরও বেশি। অভিনয়ের পাশাপাশি ডিজিটাল মাধ্যমে তার শক্তিশালী উপস্থিতিও এ স্বীকৃতি অর্জনে ভূমিকা রেখেছে।

এই অর্জন উদ্‌যাপনের সময়ও নিজের স্বাভাবিক ও আড়ম্বরহীন স্টাইলেই দেখা দেন হানিয়া। লাল রঙের ক্যামিসোল টপ ও জিন্সে তার উপস্থিতি ভক্তদের নজর কাড়ে।

এর আগে গত বছরের শেষ দিকে তিনি ইউএন উইমেন এর জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পান। ফলে ফোর্বসের মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নেওয়াকে অনেকেই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।

বর্তমানে হানিয়া একটি বড় আন্তর্জাতিক প্রকল্পের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। জানা গেছে, তিনি একটি ঐতিহাসিক কাহিনিভিত্তিক পাকিস্তানি মৌলিক ধারাবাহিকে অভিনয় করছেন, যা বিশ্বের অন্যতম বৃহৎ স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পটিও তার বৈশ্বিক পরিচিতি আরও বিস্তৃত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এম জি

Link copied!