ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬
প্রশ্ন শিশির মনিরের

আদ্-দ্বীনের প্যাথলজির বিরুদ্ধে নোটিশ, হাসপাতালের লাইসেন্স বাতিল কেন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১২, ২০২৬, ০২:৫৫ পিএম

আদ্-দ্বীনের প্যাথলজির বিরুদ্ধে নোটিশ, হাসপাতালের লাইসেন্স বাতিল কেন

চিকিৎসাধীন অবস্থায় ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে কারণ দর্শানোর নোটিশটি হাসপাতালের প্যাথলজি সেন্টারের বিপরীতে দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

শুক্রবার (১২ জুন) এক ফেসবুক পোস্টে হাসপাতালটিকে দেওয়া কারণ দর্শানো নোটিশের তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক হয়নি বলে দাবি করেন।

তিনি বলেন, হাসপাতালের লাইসেন্স (HSM 4310058) বাতিল করেনি কর্তৃপক্ষ। বাতিল করেছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স (HSM 4310059)।

তিনি লিখেছেন, আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেনি। বাতিল করেছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স। এটা কি অবহেলা না কি সুচিন্তিত সিদ্ধান্ত। যদি অবহেলা হয়ে থাকে তাহলে কেমন ধরনের অবহেলা? আপনারাই বিবেচনা করবেন।

হাসপাতাল ও প্যাথলজির আলাদা লাইসেন্সের কথা তুলে ধরে তিনি আরও লিখেছেন, দুটো লাইসেন্স আলাদা। একটি আদ্‌-দ্বীন হাসপাতালের জন্য, যেখানে লেখা আছে ‘to set up and run a hospital/clinic’ (লাইসেন্স নম্বর HSM 4310058)। অপরটি ‘to set up and run a pathology Center’ (লাইসেন্স নম্বর HSM 4310059)।

শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের বদলে প্যাথলজিকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছিল জানিয়ে তিনি আরও বলেন, ৪ জুন ২০২৬ তারিখে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়, যেখানে লাইসেন্স নম্বর HSM 4310059 উল্লেখ করা হয় এবং ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়। পরে জবাব দাখিল করা হয়। এরপর লাইসেন্স বাতিল করা হয় এবং ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ দেওয়া হয়।

পোস্টের শেষে তিনি প্রশ্ন তোলেন, এখন কোনটা বাতিল হলো-hospital/Clinic নাকি pathology Center? কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন।

এম জি

Link copied!