ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৪, ২০২৬, ০৪:২৮ পিএম

হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হাম রোগে ৩ জনের মৃত্যু হয়েছে এবং হাম সন্দেহে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ২১৫ জন। এ ছাড়া গত ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৪৯ জনে।

একই সময়ে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭২ জন। আর ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা চার হাজার ২৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৭০৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৬ হাজার ৫২৭ জন।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে আরও তিন জনের মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা ১৯৮ জন।

এম জি

Link copied!