ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

হামে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০২

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৪:১৯ পিএম

হামে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০২

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষাগারে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর আরও ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত হামে ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৪৫ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে নতুন করে ১০৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে দেশে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭০ জন।

এ ছাড়া একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় আরও ৭৯৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮ হাজার ১৮০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৯১ হাজার ২৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৭ হাজার ৬২৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এএন

Link copied!