ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
তাইওয়ান ইস্যু

জি-৭ এর বিবৃতিতে চীনের অসন্তােষ

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৪, ২০২২, ০৬:১১ পিএম

জি-৭ এর বিবৃতিতে চীনের অসন্তােষ

তাইওয়ান নিয়ে জি-৭ বিবৃতি দেওয়ায় নিজের অসন্তুষ্টির কথা জানিয়েছে চীন। প্রতিক্রিয়ায় জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হতে যাওয়া চীনের পররাষ্ট্রমন্ত্রীর একটি বৈঠক বাতিল করেছে বেইজিং।

কম্বোডিয়াতে আসিয়ান সম্মেলনের পার্শ্ববৈঠক হিসেবে চীন ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার কথা ছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং এ তথ্য জানান। 

চুনইং বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশির সঙ্গে কোম্বোডিয়ায় অনুষ্ঠিত আসিয়ানের সম্মেলনের বাইরে যে বৈঠক হওয়ার কথা ছিল সেটি বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, তাইওয়ানের বিষয়ে গ্রুপ অব সেভেন যে বিবৃতি দিয়েছে সে বিষয়ে চীন অত্যন্ত অসন্তুষ্ট।

জি-৭ এর পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার এক বিবৃতিতে শান্তিপূর্ণ উপায়ে তাইওয়ান প্রণালির সংকট সমাধানের জন্য চীনের প্রতি আহ্বান জানান।

জি-৭ এর দেশগুলো হলো— কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

তাইওয়ানে মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে কেন্দ্র করে ব্যাপক ক্ষুব্ধ হয় চীন। এর মধ্যে জি-৭ এর বিবৃতি তাতে ঘি ঢেলেছে।

মঙ্গলবার রাত থেকেই পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে বেইজিং। সে রাতে চালানো হয়েছে সামরিক মহড়া। পরদিন বুধবারও সামরিক মহড়া চালানো হয়েছে।

আর বৃহস্পতিবার (০৪ আগস্ট) দুপুর থেকে তাইওয়ানের চারপাশের ছয়টি এলাকায় শুরু হয়েছে নজিরবিহীন সামরিক মহড়া, যা চলবে আগামী রোববার পর্যন্ত।

তাইওয়ানের সামরিক বাহিনী জানিয়েছে, চীনের এই সামরিক মহড়া তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাইপে কোনও সংঘাত চায় না। তবে যেকোনও সংঘাতের জন্য তারা প্রস্তুত রয়েছে।

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!