ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চীনের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের স্বর্ণযুগ শেষ হয়ে গেছে: সুনাক

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৯, ২০২২, ১২:০৫ পিএম

চীনের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের স্বর্ণযুগ শেষ হয়ে গেছে: সুনাক

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, চীনের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের কথিত স্বর্ণযুগ শেষ হয়ে গেছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৈদেশিক নীতি বিষয়ে নিজের প্রথম বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বক্তব্যে এশিয়ার পরাশক্তি চীনের প্রতি যুক্তরাজ্যের অবস্থানকে ‘বিকশিত’ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। সুনাকের মতে, চীনের সঙ্গে আগের দশকগুলোতে যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক ছিল, তা অকৃত্রিম।

তিনি বলেছিলেন, যুক্তরাজ্যকে এখন ‘শক্তিশালী বাস্তববাদ’ দিয়ে প্রতিযোগীদের ইচ্ছাপূরণের চিন্তাভাবনা প্রতিস্থাপন করতে হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য-চীন সম্পর্কের ‘স্বর্ণযুগ’ বলতে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের সময়ে বেইজিংয়ের সঙ্গে দেশটির ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ককে বোঝানো হয়ে থাকে। তবে ক্যামেরুনের পদত্যাগের পর লন্ডন এবং বেইজিংয়ের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে।

ঋষি সুনাক বলেন, ‘আমরা বৈশ্বিক প্রেক্ষাপটে চীনের তাৎপর্য উপেক্ষা করতে পারি না। বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা বা জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোতে।’

এবি

Link copied!