ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চিলিতে শতাধিক দাবানলে নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২৩, ১০:৪৩ এএম

চিলিতে শতাধিক দাবানলে নিহত ২৩

চিলির বিভিন্ন স্থানে শতাধিক দাবানলে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। দাবানলের ঘটনায় আহত হয়েছেন ৯৭৯ জন। আরও ১৬ জন গুরুতর দগ্ধ হয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক। দাবানল থেকে রক্ষায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ১ হাজার ১০০ জনকে।

স্থানীয় সময় শনিবার (৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে দক্ষিণ আমেরিকার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা এ তথ্য জানান। এছাড়া দাবানল নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলে বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। 

তোহা জানান, বৈরী আবহাওয়ার কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে, অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। তবে আগুন ছড়িয়ে যাওয়া বন্ধ করে আমরা কাজ করে যাচ্ছি।  

তিনি বলেন, সাধারণত এক বছরের যে পরিমাণ বন ও বনভূমি বিলুপ্ত হয় এ বছর ইতোমধ্যে সেই পরিমাণ বন আগুনে উজাড় হয়ে গেছে। 

রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক শনিবার টুইটারে জানান, প্রতিবেশী আর্জেন্টিনা চিলির দক্ষিণ-মধ্য অঞ্চলে দাবানল মোকাবিলায় অগ্নিনির্বাপক বাহিনী ও যন্ত্রপাতি পাঠাবে।  

চিলির জাতীয় বনবিভাগ সংস্থা কোনাফ জানিয়েছে, ২৩১টি দাবানলের মধ্যে অন্তত ৮১টি জ্বলছে। বাকিগুলো মোটামুটি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তবে শনিবার আরো অন্তত ১৬টি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে উল্লেখ করে কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ গোলার্ধের কোনো কোনো অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছেছে। দাবানলে অন্তত ৪৪ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। 

এদিকে দাবানল নিয়ন্ত্রণে চিলিকে প্লেন ও অগ্নিনির্বাপকর্মী দিয়ে সাহায্য করার কথা বলেছে স্পেন, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ইকুয়েডর, ব্রাজিল, ভেনিজুয়েলা।  সূত্র: রয়টার্স

কেএস 

Link copied!