ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দুবাইয়ে আরাভ খানকে আটকের গুঞ্জন

সাহিদুল ইসলাম ভূঁইয়া

মার্চ ২১, ২০২৩, ০৬:৩৮ পিএম

দুবাইয়ে আরাভ খানকে আটকের গুঞ্জন

দুবাইয়ে পলাতক পুলিশ পরিদর্শক হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে আটক করার  গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তার গ্রেপ্তাতার বা আটকের কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। এরআগে আরাভ খানের নামে রেড নোটিশ জারি করেছিল ইন্টারপোল।

ইন্টারপোলের রোড নোটিশ জারির পরই দুবাই পুলিশের একটি দল সোমবার রাতে দুবাইয়ের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করে বলে জানা গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই তথ্য এসেছে।

এদিকে পুলিশ সূত্র বলছে, আরাভকে দেশে ফিরিয়ে আনতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ সদর দপ্তরের একটি যৌথ দল দুবাই যাওয়ার প্রস্তুতি শুরু করেছে। আগামী দু-একদিনের মধ্যেই তারা দুবাই যেতে পারেন।

পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি মতিঝিল বিভাগের উপকমিশনার রাজিব আল মাসুদ এর আগে জানিয়েছিলেন, রবিউল ওরফে  ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হবে।

এআরএস

Link copied!