ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কানাডায় বিমান বিধ্বস্তে নিহত ৬

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৩০, ২০২৩, ০১:২৯ পিএম

কানাডায় বিমান বিধ্বস্তে নিহত ৬

কানাডার ক্যালগেরির পশ্চিমে রকি পর্বতমালায় একটি ছোট্ট বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে।

শনিবার সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়। পুলিশ জানিয়েছে, বিমানটিতে পাঁচজন যাত্রী এবং একজন পাইলট ছিলেন। 

বিমানটি শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ব্রিটিশ কলম্বিয়ার সালমন আর্মের উদ্দেশ্যে স্প্রিংব্যাঙ্ক বিমানবন্দর ছেড়ে যাওয়ার ৩০ মিনিটের মধ্যে নিখোঁজ হয়ে যায়।

সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী, শনিবার সকাল ৭টা ৩০ মিনিটের দিকে ক্যালগেরি থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে একটি পাহাড়ী এলাকায় বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।

ছয় আরোহীর লাশই উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি এবং দুর্ঘটনার কারণও জানা যায়নি।

Link copied!