ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বেসামরিক ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বিমান হামলা, নিহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৩, ০৯:৩২ এএম

বেসামরিক ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বিমান হামলা, নিহত ৭০
গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে যাচ্ছে সাধারণ নাগরিকরা। ছবি-আলজাজিরা

ইসরায়েলের হামলার ভয়ে উত্তর গাজা ছেড়ে নিরাপদ স্থানে পালানোর সময় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে যাওয়ার সময় ওই বেসামরিক নাগরিকদের ওপর এ হামলা চালানো হয়। হামাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরার।

হামাস কর্মকর্তারা জানান, নিহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু। তাঁরা সবাই ইসরায়েলের হামলার ভয়ে উত্তর গাজা ছেড়ে নিরাপদ জায়গায় পালাচ্ছিলেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ইসরায়েল।

শুক্রবার সকালে গাজা শহর থেকে সব বেসামরিক নাগরিককে দক্ষিণে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানায় ইসরায়েল। এজন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় তারা।

হামাসকে নির্মূলে গাজায় টানা এক সপ্তাহ ধরে ভারী বোমাবর্ষণের পর এই প্রথম স্থল অভিযানের ঘোষণা দিয়েছে ইসরায়েল।

এআরএস

Link copied!